বাংলাদেশের জাতীয় সংগীত
বাংলাদেশের জাতীয় সংগীত ১) আমাদের জাতীয় সংগীত কোনটি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ গানটি। ২) আমাদের জাতীয় সংগীত কত লাইন বিশিষ্ট? ১০ লাইন। ৩) কবে, ‘আমার সোনার বাংলা’ প্রথম মুদ্রিত অবস্থায় প্রকাশিত হয়? বাংলা ১৩১২ সালে। ৪) সর্বপ্রথম কোন পত্রিকায় এটি প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়। ৫) ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রাথ ঠাকুরের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভূক্ত? স্বরবিতান-৪৬ এক গীতিবিতান-এর স্বদেশ শীর্ষক প্রথম গীত। ৬) কোন উৎসব বা অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত কতটুকু বাজানো হয়? যন্ত্রসঙ্গীতের সুরে জাতীয় সঙ্গীত প্রথম চার লাইন বাজানো হয়। ৭) ‘আমার সোনার বাংলা’র সুরকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ৮) আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কী ? আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। ৯) জাতীয় সঙ্গীতের শেষ চরণটি কী? ও মা আমি নয়ন জলে ভাসি। ১০) বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপট কি? ১৯০৫ সালের বঙ্গভঙ্গ রদকে কেন্দ্র করে পূর্ব ও পশ্চিম বাংলাকে একীভূতকরণ। বাংলাদেশের রণ সংগীত ১) বাংলাদেশের রণ সংগীত কোনটি? চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগণে বাজে মাদল। ২) বাংলাদেশের রণ সংগীত কোন্ কাব্যের অর্ন্তগত? ‘সন্ধা’ কাব্যের অর্ন্তগত। ৩) বাংলাদেশের রণ সংগীত রচয়িতা কে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ৪) বাংলাদেশের রণ সংগীত কবে প্রথম প্রকাশিত হয়? বাংলা ১৩৩৫ সালেও ইংরেজি ১৯২৮ সালে। ৫) কোন অনুষ্ঠানে রণ সংগীতের কত লাইন বাজানো হয়? যন্ত্রসংগীতের সূরে ২১ লাইন বাজানো হয়। ৬) বাংলাদেশের রণ সংগীতের সুরকার কে? কাজী নজরুল ইসলাম। ৭) বাংলাদেশের রণ সংগীত প্রথম কোন প্রত্রিকায় প্রকাশিত হয়? শিখা পত্রিকায়। ৮) শিখা পত্রিকায় কোন সংখ্যায় বাংলাদেশে রণ সংগীত প্রকাশিত হয়? দ্বিতীয় বার্ষিক সংখ্যায়। ৯) প্রথম প্রকাশের সময়এর নাম কি ছিল? নতুন গান। বাংলাদেশের ক্রীয়া সংগীত ১) বাংলাদেশর ক্রীয়া সংগীতের প্রথম লাইন টি কী? ‘বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়’। ২) বাংলাদেশের ক্রীয়া সংগীতের রচয়ীতা কে? সেলিনা রহমান। ৩) বাংলাদেশর ক্রীয়া সংগীতের সুরকার কে? খন্দকার নূরুল আলম। ৪) বাংলাদেশের ক্রীয়া সংগীত কত লাইন বিশিষ্ট? ১০ লাইন ৫) বাংলাদেশের ক্রীয়া সংগীতের শেষ লাইন টি কী? ‘বিশ্ব ক্রীয়াঙ্গন বাংলাদেশের নাম হবে গৌরবময়’।